শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ডিএসকে ‘র সহায়তায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে যুব র‌্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ দিবস পালিত হয়।

‘‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকতা পারভেজ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. নাভিদ রেজওয়ান কবীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সমবায় কর্তকর্তা বিজন কান্তি ধর, সিনিয়র সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি বাচ্চু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। দেশের যুবক-যুবতীদের উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com