মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কলমাকান্দায় যৌন নিপীড়নের ঘটনায় আটক – ২ 

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায়  রংছাতি ইউনিয়নের চন্দ্রডিংগা নামক এলাকায় পাহাড়ের পাদদেশে  খোলা জায়গায় যৌন পীড়নের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।  

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন  বলেন, কলমাকান্দা থানায় একজন ভুক্তভোগীর মা বাদি হয়ে এ মামলাটি করেন। 

আটককৃতরা  হলেন,  কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামের মো. হাবিজ উদ্দিনের ছেলে  মো. হেলাল মিয়া (২৭) ও একই গ্রামের মো. জমির  আলীর ছেলে  মো. মিজানুর মিয়া (৩৫)।  

বাদী তার এজাহারে বলেন, উপজেলার  রংছাতি ইউনিয়নের চন্দ্রডিংগা নামক এলাকাটি ভারত সীমান্তবর্তী পাহাড়ীয়া এলাকা। যাহা পর্যটনের ন্যায়। এলাকাটি খুব সুন্দর ও মনোরম পরিবেশ থাকায় এখানে দেশের বিভিন্ন স্থান থেকে  লোকজন দেখার জন্য ছুটে আসেন । বুধবার বিকেলে তার  কন্যা তার  সমবয়সী বন্ধু বান্ধবীদের সাথে চন্দ্রডিংগা যায়। পাহাড়ী মনোরম দৃশ্য দেখতে  ঘুরাঘুরি করছিল সবাই। এসময় স্থানীয় বখাটে দুই  যুবক ভুক্তভোগীকে একা পেয়ে  কু-প্রস্তাব দেয়। ভুক্তভোগী রাজী না হওয়ায় হাত ধরে টানাটানি করে  যৌনপীড়ন এবং শ্লীলতাহানি ঘটনায়। ঘুরতে  আসা  অপর এক যুবকের চিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি পাঁচগাও বিওপির টহলরত সদস্যরা মো. হেলাল মিয়া ও মো. মিজানুর মিয়াকে আটক করে। পরে  থানা পুলিশের নিকট হস্তান্তর করেন বিজিবি।  

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com