শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

২৪ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ যুবক

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ২৪ঘন্টা পাড় হলেও এখনো উদ্ধার হয়নি রুয়েল রিছিল (২৮) নামে এক আদিবাসী যুবক। মঙ্গলবার (০৮অক্টোবর) বিকেলে স্থানীয় সোমেশ^রী নদীতে তিন বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় রুয়েল। নিখোঁজ রুয়েল রিছিল সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক আনুত সাংমার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওইদিন বিকেলে রুয়েল সাংমা সহ চার বন্ধু মিলে স্থানীয় সোমেশ^রী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে রুয়েল এর হাতে থাকা ঝাকি জাল নদীতে নিক্ষেপ করলে জালের টানে সে পানি পরে চোরাবালিতে আটকে যায়। তাকে উদ্ধার করতে অন্যান্য বন্ধু নবু পাঠাং, দারিউন সাংমা, সমুয়েল পাঠাং নদীতে ঝাপ দিলে তারাও গর্তে পড়ে যায়। পরে তাদের চিৎকার শুনে নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দা আল আমিন দ্রুত নৌকা নিয়ে ছুটে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যায় রুয়েল। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কাজ শুরু করে। এখন পর্যন্ত ২৪ ঘন্টা পার হলেও উদ্ধার করতে পারেনি রুয়ের এর মরদেহ।

রুয়েল এর বাবা আনুত সাংমা কান্নায় ভেঙ্গে পরে বলেন, রুয়ের কে হারিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমার একমাত্র ছেলে তাকেও কেড়ে নিলো এই নদী। আমি এখন কি নিয়ে বাঁচবো। আপনারা আমার ছেলের জন্য দোয়া করেন, আমি যেনো আমার ছেলের মুখটা দেখতে পারি।

দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। ময়মনসিংহ থেকে ডুবুরি দল আনা হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, মহান আল্লাহ্ কে ডাকছি, আশা করছি উদ্ধার করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com