মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২৯ পঠিত
                        

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে চারপাশ পানি থাকায় সড়কের পাশে তাকে দাফন করা হয়।

নিহত রুসমত খান ওই গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমীন।

জানা গেছে, ওইদিন দুপুরের দিকে বাড়ীর পাশে পুকুর পার দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরে পানিতে তলিয়ে যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে।

নিহতদের ভাতিজা আলাল খান বলেন, ঢলের আমাদের পানিতে পুকুর ডুবে গেছে। কোনদিকে পুকুরের পার বোঝার উপায় নাই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি তাই সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com