সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা : সাবেক সেই ওসি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২৫ পঠিত

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) সকালে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ডিএমপির অনুমতিক্রমে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, জানা গেছে, ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যায়। ওই সময় বিক্ষোভ শুরু হলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায় পুলিশ। বাঁচতে তাইম ও তার দুই বন্ধু চা স্টোরের ভেতর ঢুকে দোকানের সাটার টেনে দেয়। কিন্তু সাটারের নিচের দিক খোলা থাকায় তাদের টেনে বের করে পুলিশ। পরে তাইম দৌড় দিলে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন তাকে গুলি করলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তাইমের মা গত ২০ আগস্ট আদালতে মামলা করেন। মামলায় ওয়ারী বিভাগের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনস, ওয়ারী বিভাগের এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ও এসআই শাহাদাৎ আলীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com