বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে মহালয়া উপলক্ষে দেবীবরণ অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুভ মহালয়া উপলক্ষে তারুণ্যের আলো নাট্যগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেবীবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকার সেবা সংঘ মন্দির চত্বরে এ অনুষ্ঠানগুলো পরিবেশন করা হয়।

তারুণ্যের আলো নাট্য গোষ্ঠীর পরিচালক শঙ্খদীপ দে শান্ত বলেন, প্রতিবছর শুভ মহালয়ার দিনে আমরা এ অনুষ্ঠান গুলোর আয়োজন করে থাকি। এ বছর আমরা নব পত্রিকায় দেবীবরণ অনুষ্ঠান ভক্তদের মাঝে তুলে ধরেছি। মুলত: মহালয়ার মধ্য দিয়ে মর্ত্যে দেবীর আগমন ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। আর এ দিনেই দেবীর চক্ষুদান করা হয়। পুরাণ অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। মহিষাসুরকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ারূপী নারী শক্তি তৈরি করেন তিনিই দশভূজা দেবী দূর্গা। দেবী দুর্গা টানা ৯ দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন।

আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহা অষ্টমী এবং ১২ অক্টোবর মহানবমী পূজা হবে। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে মা দুর্গা আবারও কৈলাশে ফিরে যাবেন। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com