সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

বিশ্ব নবীর কটূক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুরে শিক্ষার্থীদের মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মহানবী (সাঃ) এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে বক্তব্য রাখেন, শিক্ষার্থী জুবায়ের আব্বাসী হীরা, মোঃ সানি, রাসেল মিয়া, জহিরুল ইসলাম, মোঃ আলিফ সহ অন্যান্য শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছে দাবী জানাই, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলে এই জঘন্য কর্মের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করুন। সেই সাথে কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়ন কে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। তা নাহলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com