সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ পঠিত
????????????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি-আগামীর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভার:) মো. আব্দুর রৌফ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মিয়া মো. মঞ্জুরুল ইসলাম, তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তত করতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com