বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম মুকুল, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পথ পাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার, কবি আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, মানবিকতাকে কাজে লাগাতে পারাই মানুষের সার্থকতা। সেই কাজটাই করছে এসবি রক্তদান ফাউন্ডেশনের রক্তদাতারা। কেউ যদি স্বেচ্ছায় রক্তদান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে তেমনি রক্তদাতা ও রক্ত গ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতুবন্ধন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান বক্তারা এবং এসবি রক্তদান ফাউন্ডেশনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com