মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

দুর্গাপুরে সাদামাটি ও নদী রক্ষা নিয়ে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাদামাটি উত্তোলন বন্ধ ও সোমেশ্বরী নদী রক্ষায় আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) আয়োজনে পৌর শহরের বিরিশিরি জিবিসি ট্রেনিং এন্ড রিসার্চসেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেলা‘র ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দনের সঞ্চালনায় ও দুর্গাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ কামাল পাশার সভাপতিত্বে অন্যাদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং, সমাজকর্মী মেরিনা স্নাল সহ নদী তীরবর্তী এবং সাদামাটির অঞ্চলের বাসিন্দগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৪ বছর ধরে নদী থেকে অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের কারনে সোমেশ্বরী নদীর এখন করুন অবস্থা। পুরো নদী এখন পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে। তবে বেলা‘র দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এতে নদীর প্রাকৃতিক রূপ ফিরে পেতে শুরু করেছে।

পাশাপাশি অপরিকল্পিতভাবে সাদামাটি উত্তোলন বন্ধ হওয়ায় একদিকে যেমন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তেমনি পর্যটদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ও খনিজ সম্পদের যেনো আর কোনো ধ্বংস না হয়, তার জন্য সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com