রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দেশের সংবিধানকে টেনে ছুড়ে, আ‘লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল – ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯২ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশের সংবিধানকে টেনে ছুড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল। তার পরিনতি এক কাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ সোমবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আমরা বিশ্বাস করি, দেশে এখন সত্যিকার গণতন্ত্র আসবে। অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগকে দেখে সবার শিক্ষা নিতে হবে। স্বৈরাচারমুক্ত করতে ছাত্র–জনতাকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে। এই স্বাধীনতাকে কখনো জলাঞ্জলি দেওয়া যাবে না।’

কায়সার কামাল আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেব। তবে আশা করব, দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে, তাদের হাতে তাঁরা ক্ষমতা তুলে দেবেন।

আমার নিজ জেলা নেত্রকোনা, ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অসাম্প্রদায়িক উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুর। এখানে পাহাড়-হাওর সমতল সব আছে। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই আদিকাল থেকে মিলেমিশে বসবাস করছি। এই ঐক্য বজায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। দেশ লুট করে তাদের এখন অনেক টাকা তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় বিএনপির সাথে মিশে অপকর্ম চালাতে পারে। কোনো অপশক্তি যেন কাজ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুলের সঞ্চালনায় ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও শহীদ পরিবারের সদস্যবৃন্দ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে কলমাকান্দা উপজেলার সন্তান ঢাকায় নিহত শহীদ মো. আহাদুন, মো. সোহাগ মিয়া, মেহেদি হাসান ও মো. আব্দুল্লাহ আল মামুন এর পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা করে অর্থসহায়তা দেন কায়সার কামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com