মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও হযরত মুহাম্মদ (সা:) এর জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে হযরত মুহাম্মদ (সা:) এর জীবনভিত্তিক বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক আসাদুজ্জামান, আবু সাদেক, মাহবুবুল আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে সহকারি অধ্যাপক গৌতম মল্লিক, সিনিয়র প্রভাষক মোহন লাল বিশ^াস, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, লিপা আক্তার, আশরাফুল ইসলাম, তোবারক হোসেন খোকন সহ কলেজ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (স.) আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করবে, তবেই তোমাদের ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের। আলোচনা শেষে সর্বস্তরের অংশগ্রহনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com