মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ থাকবে না : প্রধান উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ পঠিত

ডেস্ক নিউজ : রোববার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে  শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম–প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টা বলেন, ‘এত তাজা প্রাণ ঝরে গেল৷ যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা-ক্ষমতা না থাকতে পারে, কিন্তু শহীদদের স্বপ্ন পূরণ করতেই হবে৷’

বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি মন্তব্য করে তিনি বলেন, এ সুযোগ যেন হাতছাড়া না হয়৷ হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না৷ ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যে কাজ তোমরা শুরু করেছ, সেটি চালিয়ে যেতে হবে৷ না হলে সর্বনাশ হবে৷ তারা আবার অশান্তি সৃষ্টির জন্য, জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না৷’


ড. ইউনূস বলেন, ‘তোমাদের চিন্তা সঠিক ও স্বচ্ছ৷ তোমাদের চিন্তায় অনড় থাক৷ যে যত পরামর্শ দিক, এটা থেকে বেরিয়ে আসার পরামর্শ গ্রহণ করো না৷’তিনি বলেন, ‘শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে৷ এমনভাবে দেশ গড়তে হবে, যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে: কী মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে৷ সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়৷’


আন্দোলনের সময় কী করে ছাত্র-জনতার ওপর নির্যাতন চালিয়েছে তারা (আওয়ামী লীগ সরকার), সেগুলো দেশের মানুষকে জানাতে হবে বলেও ছাত্রদের পরামর্শ দেন তিনি৷

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com