দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ অনুষ্ঠানের মহাপ্রসাদের টাকা দেশের বন্যা কবলিত এলাকায় বিতরণ করেন দুর্গাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ।
প্রসাদ বিতরনের মধ্য থেকে ১৬ হাজার ১শত টাকা প্রদান উপদেষ্টার ত্রান তহবিলে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর হাতে তুলে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. রাশেদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, পুজা উদযাপন পরিষদ নেতা গবিন্দ দেবনাথ, সুবল দে, বাপ্পি সাহা, বিদ্যুৎ সরকার, এডভোকেট সুরঞ্জন দাস প্রমুখ।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড মানেশ সাহা বলেন, আমরাও বন্যার্তদের শোকে শোকাহত। এবারের অনুষ্ঠানে উৎসবের ব্যয় সীমিত ও প্রসাদ বিতরণ না করে ওই টাকা দেশের বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply