মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

দুর্গাপুরে শিক্ষার্থীদের দেয়াল লিখন কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৩৯ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুগাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীদের হাতে উঠেছে রং-তুলি। রোববার দিনব্যপি পৌরশহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এতে স্কুল-কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়।

পৌর শহর ঘুরে দেখা গেছে, পৌর শহরের রাস্তার সাথে মৎস্য খামারের দেয়ালে শিক্ষার্থীরা রং-তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন। এসব দৃশ্যে আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ সহ অন্যান্য শহীদদের ছবি আঁকানো হয়েছে। এর পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে দেয়ালে।

শিক্ষার্থী রাতুল খান রুদ্র বলেন, আবু সাঈদ এ প্রজন্মকে দেখিয়ে দিয়েছে কীভাবে বুক চিতিয়ে লড়াই করা হয়। তাকে পুলিশ যেভাবে হত্যা করেছে, আমরা সে চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে আবু সাঈদ সম্পর্কে সবাই জানতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছে। তারা সুন্দর অঙ্কনের মাধ্যমে দেয়াল গুলো ফুটিয়ে তুলছে। শিক্ষার্থী বিয়াদ হোসেন বলেন, স্বৈরাচার থেকে দেশ স্বাধীন করেছি, এবার দেশকে সংস্কার করব। দেয়ালে লিখন কর্মসূচি চলছে যাতে আগামীর প্রজন্ম ২৪ এর যোদ্ধাদের অবদান দেখেই স্মরণ করতে পারে। শিক্ষার্থী আলিফ বলেন, দেয়ালে দেয়ালে যে ভাষা ফুটে উঠেছে তা তাদের প্রতিবাদের ভাষা। যে ভাই ও বোনেরা রক্ত দিয়েছে তাদের স্মরণ করে রাখতে আমাদের এই কর্মসূচি।

শিক্ষার্থী আফসারা ও মহুয়া বলেন, ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার পতন এ সময়টা শিক্ষার্থীরা যেভাবে পার করেছে সে বিষয়গুলো বিভিন্ন দেয়াল চিত্রের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলছি। এদেশ সবার, এদেশে বৈষম্যের জায়গা নেই। সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণি পেশার মানুষ একত্রে বসবাস করবে এমন একটা সুন্দর দেশ আমরা গড়তে চাই।

স্থানীয় সংবাদিক তোবারক হোসেন খোকন বলেন, কিছুদিন আগে দেখলাম তারা ট্রাফিক নিয়ন্ত্রণ এর কাজ করেছে। শহরে পরিস্কার, পরিচ্ছন্নতার কাজ করেছে। এখন তারা দেয়াল লিখন কর্মসূচি পালন করছে। এভাবে সর্বত্র সচেতনভাবে সবাই এগিয়ে আসলে দেশটা আসলেই সুন্দর হবে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের এমন প্রশংসনীয় কার্যক্রমে খুশি স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com