বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে সেনা অভিযান, ভারতীয় চিনি সহ আটক চার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৫৭২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ জন চোরাকারীকে আটক করা হয়েছে। রবিবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনি আটক করেন সেনা সদস্যরা।

নেত্রকোনার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে‘র মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রবিবার গভীর রাতে দুর্গাপুর উপজেলা আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

সোমবার দুপুরে আটকৃত চিনি ও চোরাকারীদের ৩১ বিজিবি‘র নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী। তবে ওই এলাকার চিনি ও মাদক চোরাকারবারিদের সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য আটককৃত চোরাকারবারিদের নাম প্রকাশ করেনি সেনাবাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com