মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে ঘর-বাড়ী ভাংচুরের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৫২২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ঠাকুরবাড়িকান্দা এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী মো. সিরাজ মিয়া (৬০) এর বাড়ী-ঘর ভেঙ্গে আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১২ আগষ্ট) বিকেলে স্থানীয় সাংবাদিকদের লিখিত অভিযোগের মাধ্যমে অবগত করেন তিনি।

সিরাজ মিয়ার দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, পৌরশহরের দশাল মৌজায় ঠাকুরবাড়িকান্দা সাকিনে সিরাজ মিয়া তার নিজ নামে ০৪ শতাংশ ভূমি খরিদ করে টিনের চাল দিয়ে বাড়ি নির্মান এবং বাড়ীর রাস্তা সংলগ্ন একটি দোকান নির্মান করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করেন। ক্রয়কৃত জায়গা নিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে ওই এলাকার মোঃ আব্দুল মালেক গংদের সাথে একটি সিভিল আপীল মামলা চলমান রয়েছে। ওই মামলা চলাকালীন থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিরাজ মিয়া বাড়ী না থাকার সুবাদে, আব্দুল মালেকের নেতৃত্বে মোঃ মোস্তফা, মোঃ এমদাদুল, মোছাঃ মাজেদা খাতুন সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ মিলে তাহার বাড়ী-ঘরে হামলা চালিয়ে ঘরে রক্ষিত আসবাবপত্র, বাড়ির নলকূপ ভাংচুর করে প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এমনকি বাড়ীর ভিটে মাটি পর্যন্ত নস্ট করে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে যায়। ফিরে যাওয়ার সময় সিরাজ মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

সিরাজ মিয়া বলেন, আমি সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিয়েছি। এ ঘটনায় আমি অপরাধিদের সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি। এ নিয়ে আব্দুল মালেক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com