মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে দুঃস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩২৩ পঠিত
????????????


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামের ১০ জন দুঃস্থ মহিলা সদস্যদের মাঝে বিনামূল্যে নলকূপ (সাবমার্সেবুল) বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে শশারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সামগ্রী বিতরণ করা হয় ।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় দুঃস্থ মহিলাদের অর্থ-সামাজিক উন্নয়নে, ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) এর উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

এ সময় আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীর এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন কুল্লাগড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভার:) সবুজ মিয়া। এ সময় অন্যদের মাঝে, সহকারী প্রকোশলী মো: আশরাফুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, শশারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com