বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

বাংলাদেশে রোববার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০৯ পঠিত

দিগন্ত ডেক্স : ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কাল শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’। রোববার (২৬ মে) সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

ভারতের আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার এক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞ্চলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গেছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করেছে। আগামীকাল শনিবার (২৫ মে) এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়াবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূল দিয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই ও এনসিইপি জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইএমডি, এনসিইউএম ও আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে।

আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে আগামী রোববার (২৬ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে।‘রেমাল’ একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ বালু। এবারের নামটি দিয়েছে ওমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com