রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

সব নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে : প্রধান বিচারপতি

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৪৫ পঠিত

দিগন্ত ডেক্স : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের সব নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে, এটি সংবিধানে নিশ্চিত করা হয়েছে। ন্যায়বিচার পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। আদালতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হচ্ছে, বিচার প্রার্থী সব নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা। পাশাপাশি বিচারপ্রার্থীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে আজ শনিবার সকালে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিমসহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের বিচারপতিবৃন্দ, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জজ আদালতের বিচারক, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে প্রধান বিচারপতি কক্সবাজার চিফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com