রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

দুর্গাপুর উপজেলার সেরা শিক্ষার্থী অহনা ও আলফি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩১০ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুইজন শিক্ষার্থী। তারা হলো নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ান আজাদ আলফি ও দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী রুবাইয়া আক্তার অহনা।

শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ান আজাদ আলফি দুর্গাপুর পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক শামীম আজাদ ও সাবিয়া আক্তারের ছেলে, অহনা দুর্গাপুর পৌর শহরের গার্মেন্টস ব্যবসায়ী মো. আবু সালাম লিটন ও পারভীন আক্তার দম্পতির মেয়ে। দুই শিক্ষার্থী ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে অংশগ্রহণ করে ১ হাজার ১৮১নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবং যৌথভাবে উপজেলার সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বলে জানা গেছে।

এ ব্যাপারে মেধাবী দুই শিক্ষার্থী জানায়, তাঁদের এ ভালো ফলাফলের জন্য শিক্ষক মন্ডলীসহ বাবা মায়ের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ এ ফলাফল অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে পড়াশুনা করে দেশ ও মানুষের সেবা করতে চায় তাঁরা। সকলের কাছে দোয়া চেয়েছে এই দুই শিক্ষার্থী।

সাফওয়ান আজাদ আলফির বাবা প্রভাষক শামীম আজাদ বলেন, আমি অনেক খুশি আমার ছেলের ফলাফলে। সে আরো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন।

অহনার বাবা মো. আবু সালাম লিটন বলেন, মেয়ের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। সে পড়াশোনা করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এই কামনাই করি। আমার মেয়ের জন্য সকলে দোয়া করবেন।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী বলেন, তারা ভালো ফলাফল করেছে এটা যেমন তাদের ও পরিবারের জন্য আনন্দের তেমন বিষয় আমাদেরও। তাদের উৎসাহিত করতে প্রতিটি স্কুলে সংবর্ধনা দেওয়া জন্য বলবো এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়ার প্রস্তাব রাখবো।

উল্লেখ্য, অত্র উপজেলায় স্কুল পর্যায়ে ৩১ জন A+ পেয়েছে। উপজেলায় ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদরাসা ও ৩টি কারিগরি বিদ্যালয়ে মোট ১ হাজার ৮০৯জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী পাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com