বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে মে দিবসে শ্রমিকদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩১২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মহান মে দিবসে  সোমেশ্বরী নদীর বালুমহালগুলো দ্রুত ইজারা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা। বুধবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনের সামনে প্লে কার্ডে বিভিন্ন দাবি তুলে ধরে মানববন্ধনে অংশগ্রহন করে শ্রমিকরা। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মীর ফরিদ মিন্টু সহ আরো অনেকে।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, দুর্গাপুর উপজেলায়  পাঁচটি বালুমহাল আছে। এসব মহালে আমাদের  হাজার হাজার শ্রমিক কাজ করে । বালুমহালে কাজ করে আমরা শ্রমিকরা সংসার চালাইতাম। বর্তমানে বালু মহাল বন্ধ থাকায় আমরা সংসার চালাতে না পেরে অসহায় ভাবে জীবন যাপন করছি । বালু ব্যবসার সঙ্গে যুক্ত আছে এলাকায় হাজারো ছোট-বড় ব্যবসায়ী। এখান থেকেই দেশের বিভিন্ন এলাকায় বালু যায়। যে কারণে ব্যবসায়ী ও শ্রমিকেরা বিপাকে রয়েছে।  আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যাতে শীঘ্রই বালু মহাল গুলো চালুর ব্যবস্থা করেন। উল্লেখ্য – আদালতে মামলা  থাকায় চলতি বছরের ১৪ এপ্রিল থেকে বালুমহাল গুলো বন্ধ রয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com