রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

দুর্গাপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৫১০ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আব্দুস ছালাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের উত্তর চারিগাঁওপাড়া গ্রামে থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুস ছালাম পাশ্ববর্তী পূর্বধলার উপজেলা জারিয়া গ্রামের মৃত ওহয়ােদ আলী তালুকদারের ছেলে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী প্রতিবেশীদের সঙ্গে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত কয়েকদিন আগেও দুইপক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে। এনিয়ে গতকাল প্রতিপক্ষের লোকজন ছালামের বাড়ীর বিভিন্ন গাছ কেটে ফেলে ছালাম কে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আজ ভোরে নামাজ পড়তে গেলে আব্দুস সালাম আর বাসায় ফিরেনি। পরিবারের লোকজন খোঁজাখোঁজি করে একপর্যায়ে বাড়ির পাশেই এক জংগলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ছালাম কে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ছালামের ছেলে মোশারফ মিয়া বলেন, কাল থাইকাই আমার আব্বা ঘরো বন্দি। হাকিম, মাওলা, আইনল, কালাম, সাকিবরা আমার আব্বারে মাইরা গাছে ঝুলাইয়া রাখছে। সকালে নামাজ পরতে গিয়া আর আইছে না আব্বা। আব্বারে খুঁইজা পাইনা পরে গিয়ে দেহি আব্বা গাছে ঝুইলা আছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মোঃ আক্কাস আলী জানান, ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com