রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

দুর্গাপুরে বেড়াতে এসে নদীতে নিখোঁজ হলো তরুন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে আবির হাসান (২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে ওই তরুণ নিখোঁজ হন। দুপুর আড়াইটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আবির হাসান গাজিপুরের কেওড়া বাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল আবির। পরে আজ রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ময়মনসিংহের ডুবুরি দলকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com