দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় কৃষক, যুবক ও সর্বস্তরের মানুয়ের কাছে বাঙ্গালী কৃষ্টি ও হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা তুলে ধরার জন্য দু‘দিন ব্যাপি কৃষক মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহীর আয়োজনে রোববার এ মেলার উদ্বোধন করা হয়।
স্থানীয় এমপি‘র নেতৃত্বে সর্বস্তরের অংশগ্রহনে এক মঙ্গল শোভাযাত্রা ও মাঠ প্রদর্শন শেষে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ২দিন ব্যপি কৃষক আনন্দ মেলার উদ্বোধন করেন এমপি মোশতাক আহমেদ রুহী। আলোচনা সভায় অন্যদের মধ্যে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র কামাল পাশা, শ.ম জয়নাল আবেদীন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনও এম রকিবুল হাসান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এর পরিচালক গীতিকবি সুজন হাজং, এএসপি (দুর্গাপুর সার্কেল) আক্কাস আলী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, সোমেশ্বরী মিডিয়া, আব্দুস সাত্তার বয়াতি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া কৃষক মেলায় গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি, সুকুমার বাউল, ঐশি, লায়লা এবং আভাস ব্যান্ডের তুহিন।
এমপি রুহী বলেন, নেত্রকোনা – ১ আসনকে অসাম্প্রদায়িক চেতনা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ আসনের জনগন আমাকে বড় আশা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন। আমি ক্রমান্বয়ে জনগনের সকল আশা পুরণ করবো ইনশাআল্লাহ্। অত্র এলাকার সাধারণ কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান করার স্বপ্ন ছিলো আমার দীর্ঘদিনের। তাই দুই উপজেলায় একযোগে এ অনুষ্ঠান করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
তিনি আরো বলেন, একজন সংস্কৃতিসেবী কিশোর, কখনোই মাদক হাতে নিতে পারেনা, কিশোর গ্যাং এর সদস্য হতে পারেনা। এলাকার যুবক ও কিশোরদের বিনোদন এবং বাঙ্গালীর আদি কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরতে আমার এই ক্ষুদ্র আয়োজন। অপার সম্ভাবনাময় অঞ্চল দুর্গাপুর-কলমাকান্দার বিভিন্ন কাজ নিয়ে আমার অনেক চমক ও পরিকল্পনা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আপনাদের দেয়া ভোটের মুল্যায়ন করতে পারি। জয়বাংলা – জয়বঙ্গবন্ধু।
Leave a Reply