সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

পথ পাঠাগার এর ঈদ সামগ্রী বিতরন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৫২৪ পঠিত
oplus_2

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’। সোমবার বিকেলে রাহমামিয়া দারুল উলুম ইসলামী কিন্ডার গার্টেন এর হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে এ ঈদ সামগ্র বিতরণ করা হয়। এসব ঈদের উপহার পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে শিক্ষার্থীরা।

ঈদ সামগ্রী বিতরণ কালে অন্যদের মধ্যে, পথ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারন সম্পাদক রাজেশ গৌড়, রাহমামিয়া দারুল উলুম ইসলামী কিন্ডার গার্টেন এর পরিচালক মাও: মাসউদুর রহমান ফকির, শিক্ষার্থী অভিভাবক জালাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, সমাজের সকল ভালো কাজে ‘‘পথ পাঠাগার’’ এর সাধ্যমত অংশগ্রহন করে থাকে। সাহিত্য আড্ডা. পাঠভ্যাস গড়ে তোলার লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বই বিতরণ সহ দেশের বিভিন্ন অঞ্চলের হোটেল, সেলুন, রেলওয়ে ষ্টেশন, ফেরি ঘাট সহ ভ্রাম্যমান বই পড়ার কর্মসুচী চলমান রয়েছে। এবার পবিত্র ঈদ-উল-ফিতর এর কথা মাথায় রেখে হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে সামান্য ঈদ সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। পথ পাঠাগারের সকল ভালো কাজে সহায়তা করার জন্য সকলকে আহবান জানান কবি নাজমুল হুদা সারোয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com