মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

কলমাকান্দার নাজিরপুরে ঈদ উপহার বিতরণ 

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩৮২ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুস্থ ও অসহায়  মানুষদের ঈদ উপহার হিসেবে তাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ঈদের আগে এসব বস্ত্র পেয়ে প্রায় এক হাজার অসহায়ের মুখে ফুটেছে হাসি।

আজ রোববার  (৮ এপ্রিল) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে  দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করেন মাহবুব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী  ব্যবসায়ী মো. মাহবুব রহমান।

এ সময় ইউপির ৯টির ওয়ার্ড থেকে আসা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য দুস্থ-অসহায় মানুষ এসব শাড়ি-লুঙ্গি গ্রহণ করেন।

এ বিষয়ে বিধবা মরিয়ম বলেন, অনেক আগে স্বামী মারা গেছে তার। সহায়-সম্বল কিছুই নেই। অন্যের দুয়ারে হাত পেতে জীবিকা নির্বাহ করেন। এবার ঈদ উপলক্ষে নতুন শাড়ি পেয়ে তিনি খুবই খুশি। 

ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণের বিষয়ে মাহবুব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. মাহবুব রহমান বলেন, ধর্মীয় উৎসব ছাড়াও বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে এসব দুস্থ মানুষদের সহযোগিতা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com