বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে প্রেমিককে না পেয়ে, আত্মহত্যা করলো প্রেমিকা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৮৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : প্রেমিককে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে আশ্রয়ন প্রকল্পের ৪/৪ নং ঘরে থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত প্রেমিকার নাম সবুজা খাতুন (১৯)। সে আশ্রয়ন প্রকল্পের ৪/৩ নং ঘরের মঞ্জু ইসলামের মেয়ে। অপরদিকে প্রেমিক বাবু মিয়া পার্শ্ববর্তী ৪/২ নং ঘরের আব্দুল আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজা আর বাবু দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত ৩-৪ দিন আগে ছেলে-মেয়েকে একত্রে পেয়ে এ ঘটনা দুই পারিবারের মধ্যে জানাজানি হয়। পরে মিমাংসার মাধ্যমে দুইজনের বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। এই সুযোগে ছেলের পরিবারের লোকজন ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এ খবর সবুজা জানতে পেরে এরই জের ধরে এ আত্মহত্যা ঘটিয়েছে। এদিকে এ ঘটনা ঘটার পরপরই ছেলে পরিবারের লোকজন পালিয়েছে বলেও জানায় নিহতের পরিবার।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, নিহতের নিজ বসত ঘরের পাশের একটি বসত ঘরের ভিতরে বাঁশের সঙ্গে উড়ানা পেছানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি আমরা। পরে সুরতহাল তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com