মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

যশোরে অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৭০ পঠিত

দিগন্ত ডেক্স : একাধিক মামলার আসামি যশোরের চিহ্নিত সন্ত্রাসী অনিকসহ দুই সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন শহরের বকচর হুশতলার শেখ রেজাউলের ছেলে শেখ অনিক ওরফে কালা অনিক, টালিখোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম আশা ও অভয়নগরের গোয়াখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, অনিকের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাকে আটকে পুলিশ অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর খবর আসে মানিক সহযোগীসহ শংকরপুর ব্যাংক কলোনীপাড়ায় অবস্থান করছেন মানিক। এ সময় এসআই শাহীনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সন্ত্রাসী অনিক ও তার দুই সহযোগীকে আটক করে। এ সময় অনিকের কাছ থেকে ম্যাগজিনসহ বিদেশী পিস্তল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অনিকের সহযোগী আশার কাছ থেকে আরো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পুলিশ আরও জানায়, অনিকের বিরুদ্ধে ১৪টি ও তাঁর সহযোগী হুমায়ুনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com