বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

কলমাকান্দায় বঙ্গবন্ধু এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ রোববার  (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্সে বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে স্থানীয় এমপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  মো. আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার বনিক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম , ওসি মোহাম্মদ লুৎফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন , সাবেক জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ , কলমাকান্দা প্রেসক্লাব, উপজেলার বিভাগীয় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কলমাকান্দা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ওই র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন সরকার বাবনের সঞ্চলনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এর আগে ওইদিন  সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com