শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৪২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে জতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, বণিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা প্রমুখ।

 বক্তারা বলেন, ভোক্তা অধিকার কি? এ সম্পর্কে সর্বস্তরের মানুষকে জানাতে হবে। দিবস পালনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরতে হবে। সেইসাথে ওজনে কারচুপি, মেয়াদউত্তীর্ন দ্রব্য বিক্রি না করা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করে মাহে রমজান উপলক্ষে কোন প্রকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্যের দাম না বাড়াতে সকল ব্যবসায়িদের অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com