শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

দুর্গাপুরে অসুস্থ্যদের মাঝে চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৩৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৯জন জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মোহাম্মদ আক্কাস আলী, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকৃুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার, ওসি উত্তম চন্দ্র দেব সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ‘‘ক্যান্সার, লিভার থিরোসিস, প্যারালাইজড, কিডনী সহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৯জন রোগীকে ৯লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com