সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৪১৮ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি – তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণা দুর্গাপুরের ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রফিক, আজিম, ইউনুস, তোফাজ্জল, লেলিন, শাহিন, হারুন সহ অন্যান্য বন্ধুদের উদ্যোগে শনিবার নানা আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এমকেসিএম উচ্চ বিদ্যালয় সহ উল্লেখ্যযোগ্য কয়েকটি উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ এর ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের দুইযোগ পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। শনিবার সকালে ওই বিদ্যালয় চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যলি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা ভেলি পাহাড়ে গিয়ে শেষ হয়।

পুনর্মিলনী কর্মসূচীর মধ্যে ছিলো, পুরনো শিক্ষার্থীদের সাথে আড্ডা, স্মৃতিচারণ, হাডুডু, ফুটবল, ক্রিকেট খেলাসহ এক আকর্ষনী র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১ম পুরস্কার ১টি মোবাইলফোন সহ নানা ধরনের পুরস্কার প্রদান করা হয়। এ সময় ওই অনুষ্ঠানে এসে যোগদেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও পরিচিত বন্ধু শিপার ভূইয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com