মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুই লাশের দাবিদার ৪ জন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪৩১ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ৪১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো শনাক্ত হয়নি বাকি পাঁচজনের মরদেহ। এরমধ্যে দুটি মরদেহ নিজেদের স্বজন বলে দাবি করছেন চারজন। আজ দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মর্গে থাকা তিনটি মরদেহের জন্য এখনো কোনো স্বজন আসেনি বলে জানা গেছে।

শুক্রবার (১ মার্চ) পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা দুটি মরদেহ নজরুল ইসলাম, হাসিনা বেগম, আমিনা বেগম এবং ওয়ালিউল্লাহ নামে চারজন নিজেদের স্বজন বলে দাবি করছেন। এ দুটি মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। আমরা স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে।

তিনি আরও জানান, মর্গে থাকা আরও তিনটি মরদেহের জন্য এখনো কোনো স্বজন আসেননি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com