রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯০ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২টি প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে পৌরশহরের উকিলপাড়া মোড় হতে আমলাপাড়া হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তা ও উপজেলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত ড্র্রেন নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান ও পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস সালাম।

এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক ব্যাংক কর্মকতা ধীরেশ পত্রনবীশ, প্যানেল মেয়র নুরুল আকরাম খান, পৌর প্রশাসক তৌহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী উত্তম চন্দ্র দাস, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি, মো. আল আমিন, মো. সাচ্চু মিয়া, নারীনেত্রী বানী তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

রাস্তা উদ্বোধন নিয়ে মেয়র আব্দুস সালাম বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত, ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। সবার সহযোগিতায় দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। আপনাদের সহযোগিতা থাকলে সকল কাজ গুলো সম্পন্ন করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com