বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে সিপিবি‘র কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটি‘র দুই দিনব্যাপী ২১তম সম্মেলন শেষ হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

এ উপলক্ষে টঙ্ক স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে ১ম দিন উদ্বোধনী আলোচনা সভায় সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে ‘‘দুঃশাসন হঠাও, ব্যাবস্থা বদলাও, বিকল্প গড়, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক সমাজ জোড়দার কর’’ এই প্রতিপাদ্যে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, নেত্রকোনা জেলা সিপিবি‘র সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক, ক্ষেত মজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবণী কান্ত হাজং, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খাঁন প্রমুখ।

২য় দিন রোববার রাতে নারী নেত্রী কমরেড হেনা বেগমের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আলকাছ উদ্দিন মীরকে সভাপতি, রুপন কুমার সরকারকে সাধারন সম্পাদক ও মোরশেদ আলমকে সহ-সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com