বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

কবি শামীম আশরাফকে গ্রেফতারের প্রতিবাদে, দুর্গাপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফ (৩৫) কে গ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে এ প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, সংগঠনের সাধারন সম্পাদক জীবন কুমার নন্দী প্রমুখ।

বক্তারা বলেন, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কবি শামীম আশরাফকে শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমরা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া নাহলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

উল্লেখ্য, এই তরুণ কবির বিরুদ্ধে, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর বিরুদ্ধে পোস্টার ডিজাইন করার মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com