সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

কলমাকান্দায় ২৫ বছর ধরে মানবেতর জীবনযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি গ্রামের মৃত মাফিজ উদ্দিনের মেয়ে ৫২ বছর বয়সী পারভিন বেগম। 

প্রায় ২৫ বছর আগে  ৬ মাস বয়সী এক সন্তান শিশু শিউলী আক্তার ও পারভিন বেগমকে রেখে মারা যান তার স্বামী আজগর আলী। স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নেয় অন্যের বাড়িতে। এরপর থেকেই ২৫ বছর ধরে অন্যের বসতবাড়ির ভাঙা ঘরে  চলে তার মানবেতর জীবনযাপন। বর্তমানে মানুষের সহযোগীতায় চলছে তার জীবন সংগ্রাম। 

সেখানে অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে নিজে একাই চালিয়েছেন সংসার। সেই সাথে দিয়েছেন মেয়ের বিয়ে। সব হারিয়ে বয়সের ভারে কাজ করতে পারছে না পারভিন বেগম। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তিনি। অভাবের পাশাপাশি ঝড়বৃষ্টি এবং শীতের সঙ্গে যুদ্ধ করে খেয়ে না খেয়ে চলছে তার জীবন সংগ্রাম। সরকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিলেও সে তালিকায় নেই পারভিন বেগমের নাম। 

হাড়িগাতি গ্রামের পারভিন বেগম কান্নাজড়িত কন্ঠে  বলেন , সরকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর দিলেও সে তালিকায় নেই আমার নেই। আমাকে ভূমিসহ একটি ঘর যদি সরকার ব্যবস্থা করে দিতেন। তাহলে আমার খুবই উপকার হতো। তবে খবর পেয়ে একদিন গত বুধবার রাতে হঠাৎ করে ইউএনও সাহেব কিছু খাবার সামগ্রী (দুই প্যাকেট) ও নগদ ৫ হাজার টাকা দিয়েছেন। এতে  আমি খুবই খুশী হয়েছি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আসাদুজ্জামান জানান , খবর পেয়ে সরজমিনে পারভিন বেগমের খোঁজ খবর নিতে ছুটে যাই। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই প্যাকেট খাবার সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয় পারভিনের হাতে। আর ওই ঘরে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে বলা হয়েছে। পরবর্তী সরকারি বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে ভূমিসহ ঘর পাবেন বলে জানান তিনি । 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com