রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

গোপালগঞ্জে মুন্নি হত্যার প্রধান আসামি বাগেরহাটে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২১ পঠিত

দিগন্ত ডেক্স : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের বিউটি পার্লারের বিউটিশিয়ান মনিরা মুন্নি হত্যা মামলার প্রধান আসামি মাহাবুব আলম সাগরকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব ৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাগর বাগেরহাট সদরের পোলঘাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকার আব্দল জব্বার হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানাগ্রামের লোকমান হোসেন দরানীর মেয়ে বিউটিশিয়ান মনিরা মুন্নির সাথে ১৯৯৬ সালে সাগর বাগেরহাট সদরের পোলঘাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকার আব্দুল জব্বার হাওলাদারের ছেলে মাহাবুব আলম সাগরের বিয়ে হলে কিছু দিন পর ছাড়াছাড়ি হয়ে যায়।
এরপর অন্যত্র বিয়ে করলে সেখানে তিনটি সন্তান জন্মের পর ২০২৩ সালের দ্বিতীয় স্বামীর সাথেও বিচ্ছেদ ঘটে। এরপর জীবিকার তাগিদে মুন্নি বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নিয়ে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের বিউটি পার্লার দেয়। গত ৩১ জানুয়ারি সাবেক স্বামী সাগর টেংরাখোলা বাজারে গিয়ে মুন্নির সাথে দেখা করে আবারও ঘর সংসার করার কথা বলে। এ সময়ে মুন্নি অপারগতা প্রকাশ করলে মাহবুবসহ তার সহযোগীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুন্নিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মুকসুদপুর থানায় সাগরসহ তার সহযোগীর নামে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব গোপ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করে। বিকেলে গ্রেপ্তার আসামিদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com