মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ পঠিত
????????????


দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে, প্রথম অধিবেশনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল, সাবেক ছাত্র নেতা শামসুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, উপজেলা ছাত্র ইউনিয়ন কমিটির নেতা নুর আলম খান, কবিরুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com