শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

নেত্রকোনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৬৯৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার বিকেল ৩.৩০ ঘটিকার সময় ওনার দক্ষিণপাড়া এলাকার বাসভবনে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্র¤œবিদ্ধ এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। আ‘লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ক্রয় করেন, জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

তিনি বলেন, এই নির্বাচনে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বাহিনীরা, আমার নেতা-কর্মীদের প্রাণ নাশের হুমকী সহ মারধর করে যাচ্ছে শুরু থেকেই। আজ সকাল থেকেই বিভিন্ন দুর্গাপুর উপজেলা কাকরাকান্দা, নলজোড়া, আড়াপাড়া, কুমুদগঞ্জ সহ কলমাকান্দার সিধলী, কলমাকান্দা পাইলট স্কুল, লেঙ্গরা সহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়ায় এ নির্বাচন আমার কাছে যৌক্তিক মনে হয়নি। তাই আমি মনে করি, এ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দুপুর দুইটা পর্যন্ত এ আসনের সকল ভোটকেন্দ্রে ২০% থেকে ২৫% ভোট কাষ্টিং হয়েছে। ভোট কাষ্টিং বাড়ানোর লক্ষে আমার এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেয়ার কারনে প্রশ্নবিদ্ধ এ নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে নির্বাচন বর্জনের ঘোষনা দিলাম। জয়বাংলা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী রীনা আক্তার, ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবলীগ নেতা ষ্ট্যালিন ইবনে সাঈদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com