শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২২২ পঠিত
???????

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র আয়োজনে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এম কে সি এম স্কুল মাঠে দুই ধাপে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

মাদক ছেড়ে সুস্থ শরীর গঠনের পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ম্যারাথন প্রতিযোগিতার আয়োজকগণ। এ প্রতিযোগিতায় কৈশোর কর্মসূচির প্রায় ১০০ জন কিশোর-কিশোরী অংশ নেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার ঘোষ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জীবন, রুহুল আমিন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা চিনু রেমা, ডিএসকের শিক্ষা সুপারভাইজার আব্দুল হান্নান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষক সাদ্দাম হোসেন, উজ্জ্বল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com