রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ পঠিত

দিগন্ত ডেক্স : সৌদি আরবে আরও একটি সোনার খনির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন। বৃহস্পতিবার সংস্থাটি এই তথ্য নিশ্চিত করে।

মাদেন জানিয়েছে, মূলত বর্তমানে কাজ চলা সোনার খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার মজুত পেয়েছে। তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় সোনার সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে।

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল। দুটি নমুনা থেকে দেখা গেছে, একটিতে প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।

নতুন এই সোনার মজুত পাওয়ার পর মাদেন ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালাবে ২০২৪ সালে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন, তার প্রতিষ্ঠান সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে।

মাদেনের বিবৃতি অনুসারে, মানসুরা মাসারেহ থেকে ২০২৩ সালে প্রায় ৭০ লাখ আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ উৎপাদন করা হয়েছে। মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৬৭ শতাংশ মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের। খবর রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com