শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

নেত্রকোনায় শীতার্ত মানুষের পাশে মানবিক জনপ্রতিনিধি

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ পঠিত

দীপালী আক্তার ও রুখসানা রুমি, নেত্রকোনা থেকে : শীত এলেই গ্রাম শহরের দলিত, প্রবীণ, প্রতিবন্ধি নারী-শিশুরা ঠান্ডজনিত রোগে ও শীতে কষ্ট পায়। এসব বিষয়কে সামনে নিয়ে প্রতিবছরের মতো এবারও নেত্রকোনা সদর উপজেলার, কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের অগ্রযাত্রা কিশোরী সংগঠনের সদস্যরা ১০০ জন প্রান্তিক দলিত মানুষদের কম্বল সহযোগিতায় এগিয়ে আসেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান তুহিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক।

গত ০৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালনে সংগঠনের সদস্যদের, অতিথিদের কাছে দাবী ছিলো, শীতে গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য। তাদের দাবীর প্রেক্ষিতে ১০০ কম্বল নিয়ে সহযোগিতা করেন নেত্রকোনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানবিক জনপ্রতিনিধি তুহিন আক্তার ও কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক।

কম্বল নিতে আসা অতিদরিদ্র ৭০ বছরের প্রবীণ দুই সতিন কালা বানু ও লালবানু বলেন, “আমরা অনেক বছর পরে দুই জালে একসাথে কম্বল পাইছি। শীতে আর কাইত করতে পারতনা।”

প্রধান অতিথি তুহিন আক্তার বলেন, “আমি আপনাদের পাশে সহযোগিতা নিয়ে সবসময় থাকতে চাই, আমাদের রাজনীতি তো আপনাদের জন্যই। যখনই কোন দুর্যোগ বা সংকটে পড়েন আমার সাথে দেখা করবেন। নিজ সাধ্য অনুযায়ি সহযোগিতা করবো।

কাইলাটি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বলেন, “এলাকার মানুষের বিপদে সহযোগিতা করতে পারা আমাদের দায়িত্ব, আমরা করোনার সময়ও এই কিশোরী সংগঠনের সদস্যদের মাধ্যমে মাস্ক, স্যানিটাইজার, খাদ্যসামগ্রী সহ নানা উপকরণ প্রদান করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। মানুষের সেবার চেয়ে বড় কিছুই নাই।”

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com