রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

ময়মনসিংহে প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ পঠিত

দিগন্ত ডেক্স : ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে এরপর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে গেছেন তিনি।

ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ সভা হয়।  এ সময় সম্মেল কক্ষে অবস্থান করতে দেওয়া হয়নি সাংবাদিকদের। ফলে তাদের সংবাদ সংগ্রহের জন্য সম্মেলনকক্ষের বারান্দায় অপেক্ষা করতে হয়।

কিন্তু সভা শেষে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান।  এসময় সংবাদিকদের জানানো হয়, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সিইসি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এ ছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, এসপি মাছুম আহম্মেদ ভূঞা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ অনেকে।

একই সঙ্গে সিইসির মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্েয উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত, স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান দুলু ও আমিনুল হক শামীম, জাতীয় পার্টির মূসা সরকার, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান অনু, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীসহ জেলার ১১টি আসনের প্রার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com