রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ পঠিত

দিগন্ত ডেক্স : আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হন তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহি। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।

মাহি বলেন, ‘প্রথমবারের মতো আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আদালতকে অনুরোধ করেছি। আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছে, যাতে পরে এমন না হয়। আমি ইনশাআল্লাহ এটা পালন করবো। নেক্সট টাইম যাতে এমন না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো। আদালতকে ঘটনার ব্যাখ্যা দিয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ জানিয়েছি। ’

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের একাধিক গ্রামে প্রচার-প্রচারণা চালালে এর সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে মাহিকে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com