শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

কলমাকান্দায় বনভোজন গাড়ীর  চাপায় এক হোটেল শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৯ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বনভোজনে আসা একটি গাড়ীর চাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার কলমাকান্দা সদরের   সরকারি খাদ্য গুদাম মোড়ে সীমানা প্রাচীরের সাথে গাড়ীর চাপায় এ শ্রমিক নিহত হয়।

স্থানীয়রা এ স্থানকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে খাদ্য গুদামের সীমানা প্রাচীর কমপক্ষে ৪/৫ ফুট সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এ নিয়ে এ স্থানে দুঘটনায় চারজন নিহত হয়েছে বলে জানান তারা।

নিহত বকুল চন্দ্র সরকার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ভুবেন্দ্র চন্দ্র সরকারের পুত্র। সে পেশায় একজন হোটেল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে অনুমান সাড়ে ছয়টায় প্রতিদিনের মতো বকুল তার বাড়ী থেকে কলমাকান্দা বাজারের কর্মস্থল সৈারভ হোটেলে উদ্দেশ্য রওনা হন। খাদ্য গুদাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে  সীমান্তবর্তী পাচগাঁও এলাকার উদ্দেশ্য আসা টাঙ্গাইল থেকে একটি বনভোজনের গাড়ী বকুলকে খাদ্য গুদামে সীমানা প্রাচীরের সাথে চাপা দেয়। পরে আশে পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন পাল সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বকুল চন্দ্র সরকার মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য এমজাদ মিয়া বলেন, কলমাকান্দা টু মহেষখলা সড়কের খাদ্য গুদাম সীমানা প্রাচীর সংলগ্ন সড়কটি প্রস্থ কম থাকায় দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

কলমাকান্দা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরে  সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত বকুল চন্দ্র সরকারের লাশ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের নিকট হস্তান্তর করা হবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 digantabangla24.com