মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

সিকিমে আটকে পড়া ৮০০ পর্যটক উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ পঠিত

দিগন্ত ডেক্স : ভারতের পূর্ব সিকিমের সুউচ্চ পার্বত্য এলাকায় আটকে পড়া আট শতাধিক পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র তুষারপাত এবং দূর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকে পড়া পর্যটকের অধিকাংশই বৃদ্ধ, নারী এবং শিশু। তারা পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন। খবর এনডিটিভি।

আইএসপিআর জানায়, ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস পরিচালিত উদ্ধার অভিযান ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল এবং আটকে পড়া সব পর্যটকদের নিরাপদ এলাকায় সরানো হয়েছে। তাদেরকে আশ্রয়, শীতকালীন পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার দেয়া হচ্ছে। এমনকি আটকে পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করতে সেনারা ব্যারাক ও ছাউনি খালি করে দিয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) তাপমাত্রার পারদ দ্রুত নিচে নেমে আসায় তুষারপাত পূর্ব সিকিমে ভয়াবহ রূপ নেয়। পূর্ব সিকিমে আটকে পড়েন কমপক্ষে এক হাজার পর্যটক। পরে তাদের উদ্ধার করে ভারতীয় সেনারা। উদ্ধার করা পর্যটকদের আপাতত সেনা ছাউনিতেই রাখা হয়েছে। সেখানেই তাদের সেবা ও খাবার দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com