বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

খাটের নিচ থেকে ভারতীয় মদ উদ্ধার স্বামী-স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ভারত থেকে চোরাইপথে আসা ভারতীয় মদ লুকানো ছিল বসত ঘরের খাটের নিচে। ওই ঘরে অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। সেই সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্বামী ও স্ত্রী কে আটক করা হয়। ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের। রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সোনিয়া (২৭)। তারা ভারত থেকে চোরাইপথে মদ এনে তাঁদের বাড়িতে রেখে তা বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় পুলিশ।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক লিটন মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি চালিয়ে খাটের নীচ থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারে জড়িত থাকায় স্বামী-স্ত্রীকে কে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com