মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৩৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হাকিম মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার উমর ফারুকের পুত্র। শুক্রবার সকালে তার নিজ বাড়ি থেকে নির্মাণাধীন এক ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন হাকিম মিয়া। রাতে বাড়ি ফিরেছে কি-না তা জানেন না কেউ। পরে সকালে তার ছোট বোন তাদের বাড়ির নির্মাণাধীন একটি ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দেখে চিৎকার দিলে সবাই ছুটে আসে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com